ইনশাআল্লাহ গণতন্ত্রের ট্রেন স্টেশনে পৌঁছবে : সিইসি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পিএম

বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, সেই গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত ৪

সিইসি বলেন, গ্রাম-গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। ঈদের আনন্দ নিয়ে তারা ভোট দিচ্ছে। দু-একটা জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য গোলমাল হলেও তাৎক্ষণিকভাবে তা সমাধান করা হচ্ছে।


তিনি বলেন, আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা কারও পক্ষে নই, কারও বিপক্ষে নই।

তিনি আরও বলেন, আমরা একটা সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি। আমরা ইনশাআল্লাহ সেটি করতে পেরেছি।

নাসির উদ্দিন বলেন, ২০২৬ সালে সারা বিশ্বে সবচেয়ে বড় একটা নির্বাচন হচ্ছে বাংলাদেশে। এত বড় নির্বাচন আর ২০২৬ সালে কোথাও হয়নি।

তিনি বলেন, বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার আমার সঙ্গে দেখা করেছেন। তারা অত্যন্ত আনন্দিত আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে।

সিইসি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। আমরা জানি না, সামনে আরও কী চ্যালেঞ্জ আসবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করব।