দুপুরের পর অনিয়ম হচ্ছে: এনসিপি

ছবি : সংগৃহীত
১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটের পরিস্থিতি সন্তোষজনক। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন। কিন্তু ১২টার পর থেকে সারাদেশে কেন্দ্র থেকে নানা ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছি। পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তাদের ওপর হামলা করা হয়েছে। ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি প্রার্থী যখন কেন্দ্র পরিদর্শন করতে গেছেন তাদের ওপরও হামলা করা হয়েছে।
আওয়ামী লীগের ভুল ধরলেন হাছান মাহমুদ
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, একটি দলের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রের ভেতরে অবস্থান করে প্রভাব বিস্তার করে ভোট চাচ্ছেন। আবার একই কক্ষে একটি দলের একাধিক এজেন্ট থাকার খবর পেয়েছি। ১১ দলীয় জোটের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঘুকতে বাধা দেয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে একই অভিযোগ পেয়েছি।
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ায়ীর পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।


