গণভোটে জিতল ‘হ্যাঁ’ ভোট

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে কত ভোট পড়েছে, তা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
শিশু-কিশোররা এখন প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
তিনি জানিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
গড়ে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে ৬০.২৬ শতাংশ। আর ‘না’ ভোট পড়েছে ৩৯.৭৪ শতাংশ।


