তারেক রহমানকে চীনের অভিনন্দন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার ঢাকাস্থ চীন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে এ অভিনন্দন বার্তা প্রদান করে।


এনসিপি থেকে এবার পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।


চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে।

গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি।

এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বনেতারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাতে থাকেন। যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুদেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এরই ধারাবাহিকায় চীনা প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও এ অভিনন্দন বার্তা এসেছে।