শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান তৈরির ঘোষণা শিক্ষামন্ত্রীর

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পিএম

দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বেকার তৈরির কারখানা থেকে রূপান্তর করে কর্মসংস্থানের হাতিয়ার হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। একইসাথে, শিক্ষা খাতে দীর্ঘ ১৭ বছরের স্থবিরতা কাটিয়ে উঠতে প্রাথমিক স্তর থেকেই গুণগত পরিবর্তনের তাগিদ দিয়েছেন তিনি।


সংশোধিত ট্রাইব্যুনালে বিচার করা যাবে ৫ বাহিনীর

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


একুশ মানেই মাথা নত না করা, একুশ মানেই মায়ের ভাষার অধিকার। কিন্তু সেই অধিকার কি আমরা সব ক্ষেত্রে রক্ষা করতে পেরেছি? বাংলা ভাষাকে সব স্তরে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত করাই হবে একুশের আসল সার্থকতা বলেন শিক্ষামন্ত্রী।

দীর্ঘ ১৭ বছর শিক্ষা খাতে নানা প্রকল্প হলেও প্রকৃত গুণগত মান বাড়েনি বলে আক্ষেপ করে মন্ত্রী বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান এমন পর্যায়ে নিতে হবে যেন কর্তাব্যক্তিরা তাদের সন্তানদের সেখানে পাঠাতে দ্বিধা না করেন। দায়িত্ব পালনে অবহেলাকেও তিনি ‘হারাম’ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট জানিয়েছেন, আগামী ৫ বছর মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রাখা হবে।

একই অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জোর দেন শিক্ষার ধারাবাহিকতা ও বিশ্বমানের কারিকুলামের ওপর। তার মতে, শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।