তাজুলের জায়গায় এলেন আমিনুল

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।


হিন্দুদের ওপর হামলার ৯৮ শতাংশ রাজনৈতিক

এতে বলা হয়, ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা, বেতন-ভাতা ও সুবিধা পাবেন নতুন চিফ প্রসিকিউটর। এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত আছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন।

এর আগে জুলাই আন্দোলনে সারাদেশে সংগঘটিত মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রনালয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা।