বাংলাদেশ তিস্তা সমস্যার সমাধান চায় : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পিএম
বাংলাদেশ তিস্তা সমস্যার সমাধান চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার।’
দেশে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে : সালাহউদ্দিন আহমদ
আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় স্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প চলমান আছে। তাদের সঙ্গে সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায় সে চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ বিষয়ে কথা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীনে কি-না তা এখনো নিশ্চিত নয়।’


