‘শিল্প-সংস্কৃতির রাজনীতিকীকরণ সভ্য পরিচয় নয়’

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিল্প ও সংস্কৃতির রাজনীতিকীকরণ কখনই সভ্য দেশের পরিচয় হতে পারে না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


৪ দফা দাবিতে শাহবাগ অবরোধ

তিনি বলেন, শিক্ষা, গবেষণা, শিল্প, সাহিত্য চর্চাকে আরও বেগবান করতে সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। শিল্প, সাহিত্যচর্চাকে রাজনীতিকরণ করা কোনো সভ্য সমাজের পরিচয় নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান।


প্রধানমন্ত্রী বলেন, কৃতি মানুষের সংখ্যা বাড়লে সমাজ আলোকিত হবে। এই পদকের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত সব ঐতিহাসিক ঘটনাকে স্মরণে আনার পাশাপাশি শিল্প, সাহিত্য ও গবেষণায় অবদান রাখা গুণীজনদের সাথে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। এটি একটি ইতিবাচক অর্জন। এর মাধ্যমে জ্ঞান, বিজ্ঞান আরো বিকশিত ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা।