ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পিএম

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় ইরানের হামলার খবরের পর আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


জুলাই সনদ নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিমান সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি দেশের এয়ারস্পেসে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থায় ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।