বিভিন্ন দেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের যত অভিযান

যুক্তরাষ্ট্র অতীতে বহুবার বিভিন্ন দেশে শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য সামরিক অভিযান চালিয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, এসব অভিযানের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে চেষ্টা করেছে ওয়াশিংটন।

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

২০১৯ সালের এক গবেষণা বলছে, শীতল যুদ্ধের সময়—১৯৪৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত—বিদেশে সরকার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র অন্তত ৭২টি প্রচেষ্টা চালিয়েছে। এর মধ্যে ৬৪টি ছিল গোপন গোয়েন্দা অভিযান। সফলতার হার ছিল প্রায় ৪০ শতাংশ।


এতিম তারেক রহমান, জনতার অভিভাবক

২০১১ সালে লিবিয়া


আরব বসন্তের আন্দোলনের সময় গাদ্দাফি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহীদের সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। ন্যাটো জোটের বিমান হামলার পর গাদ্দাফি নিহত হন। কিন্তু তার পতনের ১৫ বছর পরও লিবিয়ায় স্থিতিশীলতা পুরোপুরি ফেরেনি।

২০০৩ সালে ইরাক যুদ্ধ

সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। তখন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেন—“মিশন সম্পন্ন।” কিন্তু যুদ্ধের পর ইরাকে তৈরি হয় ক্ষমতার শূন্যতা। শিয়া–সুন্নি সংঘাত বাড়ে। এ সুযোগে শক্তিশালী হয়ে ওঠে আইএসআইএস। ফলে পুরো মধ্যপ্রাচ্যেই অস্থিরতা বাড়ে।

২০০১ সালে আফগানিস্তান অভিযান

৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। তালেবান সরকার দ্রুত ক্ষমতা হারায়। তবে দীর্ঘ যুদ্ধের পর মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগে আবার ক্ষমতায় ফিরে আসে তালেবান।

১৯৮৯ সালে পানামা অভিযান

স্বৈরশাসক মানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। পরে তিনি আত্মসমর্পণ করেন এবং দীর্ঘদিন কারাগারে কাটান।

১৯৮৩ সালে গ্রেনাডা

সোভিয়েত প্রভাব ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। কয়েকটি ক্যারিবীয় দেশের সমর্থনও ছিল এই অভিযানে।

১৯৬৫ সালে ডোমিনিকান রিপাবলিক

গৃহযুদ্ধের পরিস্থিতিতে ৪৪ হাজারের বেশি সৈন্য পাঠায় যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ছিল দেশটিকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়া থেকে ঠেকানো।

সবশেষ উদাহরণ ভেনেজুয়েলা

অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ব্যবস্থা করা হয়। মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে তার বিচার চলছে নিউইয়র্কে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এসব অভিযান অনেক সময় সরকার পরিবর্তন ঘটালেও দীর্ঘমেয়াদে অনেক দেশেই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেনি।