তিন দফা দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরারাষ্ট্রপতির অভিশংসন ও সব সংসদ সদস্যদর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণসহ তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন । এ সময় তারা নানা স্লোগান দেন। এতে নেতৃত্ব ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন।


ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথমদিন বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। 

এনসিপির তিন দাবি হলো- সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।