ঈদ উপলক্ষে দৈনিক আওয়ার বাংলাদেশের মানবিক কর্মসূচি

ছবি : সংগৃহীত
১৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম
জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ পরিবারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পত্রিকার প্রধান কার্যালয়ে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সম্পাদক আলহাজ গাজী মুক্তার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
এ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সেলিম মিয়া, নির্বাহী সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এবং ব্যবস্থাপনা সম্পাদক আশিকুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দুস্থদের হাতে তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিকেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


