নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে গিয়ে লাইনচ্যুত হয়।


দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো : সেলিম

এ ঘটনার কারণে ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার ফলে বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।


ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে।’

তিনি বলেন, ‘বিরতি শেষে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির ছাদে ছিলো অনেক মানুষ। অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি।

বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে বলেও জানান তিনি।