একটি দল বিভাজন আনার চেষ্টা করছে : ফখরুল

নিউজ ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল বিভাজনে আনার চেষ্টা করছে। 


‘ফজর পড়েই পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করবো’

রোববার (৫ এপ্রিল) খ্রিষ্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘একটি দল বিভাজন আনার চেষ্টা করছে। এ বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। হিংসা-বিদ্বেষ তৈরি করে। একটি শব্দ যেটিকে আমরা ঘৃণা করি। এ শব্দটাকে আমাদের সবার ঘৃণা করা উচিত। মানুষের প্রতি আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব আরও বেশি করে সৃষ্টি করা উচিত।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সমাজ সবকিছুকে ধারণ করে। একদিকে ইসলামকে ধারণ করেছে, অন্যদিকে সনাতনী ধর্মকে, অন্যদিকে খ্রিষ্ট ধর্ম যারা পালন করেন তারাও আছেন। আর বৌদ্ধ ধর্ম তো একসময় বাংলাদেশজুড়েই ছিল। সুতরাং ধর্মকে বিভাজন করার কোনো সুযোগ নেই।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের সবার সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছি। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সামনে অনেক কাজ।’