যুদ্ধবিরোধী গান-কবিতায় বাংলা নববর্ষ উদযাপন

ছবি : সংগৃহীত
১৪ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম
যুদ্ধবিরোধী গান ও কবিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে চার প্রগতিশীল সংগঠন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হাকিম চত্বরে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইরান-ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে চলমান সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
বিভুরঞ্জন সরকারের আত্মহত্যা প্রসঙ্গে
এছাড়াও ধর্মান্ধ-মৌলবাদীদের বিরুদ্ধে কঠোরতার অনুরণন ফুটে ওঠে এসব পরিবেশনায়। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, বাংলাদেশ যুব ফ্রন্ট ও কোরাসের আয়োজনে এতে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান, দীপক সুমন, কবি সৈকত আমিন, কবি সোয়েব মাহমুদ, মাভৈ গানের দল, তাহমীদ চৌধুরী, হুমায়ূন আহমেদ রেওয়াজ, ওয়ারদা আশরাফ, গৌরব ভৌমিক, শিহাব উদ্দিন ও আমরিন জাহান অপি।


