দুর্নীতির অভিযোগে উত্তর ও দক্ষিণ সিটির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ছবি : নিজস্ব

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর আকস্মিক পরিদর্শনের সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। তাঁরা দুজনই সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।


লি‌বিয়া থেকে ফিরেছেন ১৭০ বাংলাদে‌শি

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫–এর সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১–এর সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। এর আগে তাঁদের নিজ নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।


সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তদন্ত ও বিভাগীয় কার্যক্রমের স্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তাঁরা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
পবিত্র ঈদুল আজহার পরদিন শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা তিনি ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় গাড়ি চালান তিনি নিজেই।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর প্রশাসক মো. আবদুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি পুরোনো জমে থাকা ময়লাও রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এসব এলাকায় বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তাঁর নির্দেশেই দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সিটি কর্মকর্তা বরখাস্ত