দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন ৫ জন

ছবি : সংগৃহীত
০৭ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনায় পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা
ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার এ ঘোষণার মাধ্যমে জানান, সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী সভাপতিমণ্ডলীর তালিকায় যাঁর নাম প্রথমে থাকবে, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তিনিই স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনা করবেন।
ঘোষিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় স্থানে আছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক। তৃতীয় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী যথাক্রমে চতুর্থ ও পঞ্চম সদস্য হিসেবে সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন।
সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় সংসদকে জানানো হয় যে, দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।
সংসদীয় রীতি অনুসরণ করে প্রয়াত এসব জননেতা ও সাবেক নীতিনির্ধারকদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।


