ঢাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৯

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
২০ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
রাজধানীর মিরপুর, মুগদা ও যাত্রাবাড়ী থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) ওইসব অভিযান চালানো হয়।
৫ লাখ টাকা জরিমানা, গ্রামছাড়া হলেন রিপন মিয়া
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, শুক্রবার মিরপুর থানা এলাকা থেকে ৩০ জন, মুগদা থানা এলাকা থেকে ১২ জন, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা। তাদের আদালতে পাঠানো হয়েছে।


