রাজধানীতে আ’লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার

ছবি : সংগৃহীত
২৩ জুন ২০২৬, ০২:০১ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) রাজধানীর বিভিন্ন থানার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, পৃথক অভিযানে রমনা থানা পুলিশ দুইজন, ধানমন্ডি থানা পুলিশ ১০ জন, বংশাল থানা পুলিশ একজন, খিলক্ষেত থানা পুলিশ দুইজন, কদমতলী থানা পুলিশ একজন, মোহাম্মদপুর থানা পুলিশ আটজন, মিরপুর থানা পুলিশ একজন এবং তুরাগ থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
নিয়াজ মেহেদী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


