শেষ হয়েছে হজ ফ্লাইট, ফিরলেন ৭৯১০০ হাজি

ছবি : সংগৃহীত
০১ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম
শেষ হয়েছে হজ ফ্লাইট। মঙ্গলবার (৩০ জুন) রাতে শেষ হয় ফিরতি হজের ফ্লাইট। দেশে আসা হাজির সংখ্যা ৭৯ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৪ হাজার ৪৫৯ জন। বেসরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৭৪ হাজার ৬৪১।
সচিবালয়ের নতুন ভবনে আগুন
হজ বুলেটিন সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪ হাজার ৫৬৭ জনকে, সৌদি এয়ারলাইন্স ২৫ হাজার ৩৭৭ হাজিকে এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৪৩ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৮ হাজার ১১৩ জন।
মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২১৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১১৬টি। সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭০টি এবং সফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩০।
সৌদি আরবে সর্বমোট মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে পুরুষ ৩৭, নারী ১৮ জন।


