বাড়ছে নদীর পানি, ৯ জেলায় বন্যার শঙ্কা

ছবি : সংগৃহীত
০৭ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
আগামী তিন দিনে দেশের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এর ফলে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান, খাগড়াছড়িসহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি বলছে, আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা-কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমার, গোমতী, মুহুরি, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
জনরোষের শিকার হয়েছে পুলিশ : প্রধান উপদেষ্টা
বিশেষ করে কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের গোমতী, মুহুরি, সেলোনিয়া ও ফেনী নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। একইভাবে বান্দরবান ও খাগড়াছড়ির হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীতেও পানি বিপৎসীমার ওপরে ওঠার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কিছু নদীতে পানি দ্রুত বাড়তে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা নদীগুলোতে পানি বাড়লেও আপাতত বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার আহ্বান জানিয়েছে।


