শেষ রক্ষা হলো না শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচির
ছবি : সংগৃহীত
১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
নরসিংদীতে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।
উদ্বোধন হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’
তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে দুই মাস বয়সী এক শিশুর ওপর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে শিশুটির পায়ে নির্মমভাবে আঘাত করার দৃশ্য দেখা যায়। ঘটনার পর মাধবদী থানায় মামলা দায়ের হলে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামির অবস্থান শনাক্তে কাজ শুরু করে।
গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্র যাচাই-বাছাইয়ের পর গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জে অভিযান চালিয়ে ফারজানাকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নিতে মাধবদী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
এর আগে গত ১৪ জুলাই নরসিংদীর প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। মামলায় ফারজানা আক্তারের পাশাপাশি তার স্বামী কাউসার আহমেদ এবং বাবা আলমাস মিয়াকেও আসামি করা হয়।
এ ঘটনায় এরই মধ্যে ফারজানার স্বামী কাউসার আহমেদ ও বাবা আলমাস মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন ফারজানা আক্তার, যিনি এবার র্যাবের অভিযানে গ্রেপ্তার হলেন।


.webp)