আজীবন যেসব সুবিধা ভোগ করবেন সাহাবুদ্দিন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিশ্চিত করেন তিনি।


যুক্তরাজ্য থেকে ফিরলেন রাষ্ট্রপতি

পদ থেকে সরে দাঁড়ালেও আজীবন কিছু সুবিধা ভোগ করবেন তিনি।


যেসব সুবিধা পাবেন

অবসরভাতার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। আইন অনুযায়ী, সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। 

আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমার মধ্যে এর বিল পরিশোধের সুবিধাও পাবেন তিনি।

একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসাসেবা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সফরের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধাও ভোগ করবেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি।

এছাড়া দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতাও তাকে দেওয়া হবে।