ট্রাম্পের দাওয়াতে যাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ পিএম
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫-৬ ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটি অনুষ্ঠিত হবে।
নিজের ভোট দিতে পারেননি জিএম কাদের ও আখতার
আজ শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন।
যুক্তরাষ্ট্র
আমন্ত্রণ
ট্রাম্প
নির্বাচন


