সপরিবারে ওমরা পালনে যাচ্ছেন তারেক রহমান

ফাইল ফটো
নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরা শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন লন্ডনে তারেক রহমানের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি।
আমরা মদিনার ইসলামের চর্চা করি : সালাহউদ্দিন
জানা গেছে, তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে আগামী ২০ অক্টোবর সৌদি আরব যাবেন।
ওমরা পালন শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরতে পরিকল্পনা করছেন বলেও ইঙ্গিত মিলেছে।


