নিজেকে ‘মাননীয়’ বলতে নিষেধ করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক

১০ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পিএম

সাংবাদিকদের নিজেকে মাননীয় বলতে না করেছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারেক রহমান এ কথা বলেন।


প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

ঢাকার একজন সাংবাদিকনেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।”


তিনি বলেন, “আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিলো।”

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপির এই শীর্ষ নেতা সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন।