তারেক রহমানের সঙ্গে জাকসু ও গকসু ভিপির সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)’র ভিপি আব্দুর রশিদ জিতু ও গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)’র ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানসহ হল সংসদের সংসদের প্রতিনিধিরা।


আবার চেষ্টা করতে আগ্রহী মাহফুজ

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ করেন ছাত্র নেতারা। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।


এর আগে সকালে জাকসু ভিপি বিএনপিতে এবং রাতে গকসু ভিপিসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা ছাত্রদলে যোগদান করেন।