ঘরের সন্তান হবেন প্রধানমন্ত্রী, আকাঙ্ক্ষায় বগুড়া জেলা ছাত্রদল

ছবি : সংগৃহীত

এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)

১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পিএম

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া জেলার কৃতিসন্তান। বগুড়াবাসীর ঘরের সন্তান, জনতার জনন্দিত এই জননেতাই হবেন আগামী দিনের সরকারপ্রধান—এমন প্রত্যাশায় বগুড়া জেলার সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলার ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় ৭টি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘরের সন্তানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ বগুড়াবাসীর যে আকাঙ্ক্ষা, তার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটেছে বগুড়া জেলা ছাত্রদলের দূরন্ত পথচলার মাধ্যমে।


শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত

নির্বাচনী সময়সীমা ঘোষণার পর থেকেই জেলা শহরের অলিগলি পেরিয়ে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মেঠোপথে লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিল নিয়ে দুর্বার গতিতে ছুটে চলে সংগঠনটি। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান পলাশের নেতৃত্বে জনতার দ্বারে দ্বারে নেতাকর্মীরা উপস্থাপন করেন বিএনপির স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং প্রকাশ করেন প্রিয় নেতার ৩১ দফা আধুনিক বাংলাদেশের মুক্তির সনদ।


শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় বগুড়ায় জুলাই শহীদ শাকিল হাসান মানিক, শহীদ সাব্বির মোল্লা ও শহীদ আব্দুল আহাদ সৈকতের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে জেলা ছাত্রদল। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নির্বাচনী টিম গঠনের মধ্য দিয়ে বগুড়ার প্রতিটি আসনে সংগঠনটির সরব উপস্থিতি ছিল দৃশ্যমান। স্বনির্ভর বাংলাদেশ গড়ার চেতনায় বিশ্বাসী নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে কখনও মিছিল, মিটিং আবার কখনও সমাবেশ বা উঠান বৈঠকের মাধ্যমে সংগঠনটির নির্বাচনী তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ।

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়াজুড়ে এখন নির্বাচনী উত্তাপ চরমে। সাধারণ মানুষের আলোচনায়, চায়ের টেবিলে কিংবা পথসভায় একটাই প্রত্যাশা—ধানের শীষের বিজয়ের মাধ্যমে ঘরের সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে দেখতে চায় বগুড়াবাসী। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, আপসহীন নেতৃত্ব ও রাষ্ট্রগঠনের সুস্পষ্ট রূপরেখা উপস্থাপনের কারণে জনাব তারেক রহমান আজ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন বলে জানান ভোটাররা।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিজয় মানেই জনতার বিজয়। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তারেক রহমানই একমাত্র নেতা, যিনি জনতার কথা চিন্তা করেন। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের কারণে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণ তাদের হারানো সকল অধিকার ফিরে পাবে। বিএনপি সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের পক্ষে ছিল এবং আগামীতেও থাকবে।

তিনি বলেন, প্রিয় নেতার পক্ষে ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের প্রত্যাশাকে আরও দৃঢ় ও আশাবাদী করে তুলেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হয়ে বগুড়ার গর্ব বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন—এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন হাবিবুর রশিদ সন্ধান।

নির্বাচনকে ঘিরে বগুড়া জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ জনপদ এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে তরুণ ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া মিলছে বলে স্থানীয়দের অভিমত।

ধানের শীষের বিজয় মানেই জনতার বিজয়—এমন বিশ্বাস নিয়েই মাঠে থেকেছে বগুড়া জেলা ছাত্রদলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ত প্রচারণা, উঠান বৈঠক ও গণসংযোগে যে বিপুল সাড়া মিলছে, তাতে নেতাকর্মীরা আশাবাদী—ভোটের দিন ধানের শীষের বিজয়ের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান হবেন আগামী দিনের সরকারপ্রধান।