মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পিএম
নির্বাচনের শেষ সময়ে এসে দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি।
বিএনপি পিআর পদ্ধতি মানবে না : ফখরুল
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সী (বহিস্কৃত)-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।


