হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন ‘ভোট ডাকাতি হচ্ছে’

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পিএম

ঢাকার রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের লোকজন ভোট ডাকাতি করছে বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ১২টা ৪০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।


জান্নাতের টিকিট দেওয়া দলের খপ্পরে পড়বেন না : সেলিমা রহমান

তিনি বলেন, “সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।”


এছাড়া, দুপুর ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস শেয়ার করেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, “হামলা, ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারিদের পথ রোধ করা যাবে না।”

তিনি আরো লেখেন, “ইতিহাস সাক্ষী, আন্দোলনকে আঘাতে থামানো যায় না, আদর্শকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যায় না। যত বাধা আসবে, ততই মানুষের সমর্থন আরো সুদৃঢ় হবে। শাপলা কলি এগিয়ে চলছে জনতার শক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে, সাহস নিয়ে।”

তিনি আরো বলেন, “চূড়ান্ত কথা বলবে জনগণই, আর জনতার রায় নিয়েই বিজয় ছিনিয়ে আনবে, ইনশাআল্লাহ।”