জামায়াত আমিরের বাসায় গেলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান।
ভোটের মাঠে ভালো নেই বিএনপির মিত্ররা
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের কার্যালয়ে সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছেন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি বিএনপির পক্ষ থেকে জানানো হয়।


