ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের

ছবি : সংগৃহীত
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার (১৫ ফেব্রুয়ারি) আব্দুল্লাহ আল জাবের নিজেই এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর : সেনা সদর
এর আগে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে এ তথ্য জানান।
ইনকিলাব মঞ্চ ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্রজনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সেই অভ্যুত্থান দ্বারা অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বিন হাদি। ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হামলাকারীদের আক্রমণে তিনি গুলিবিদ্ধ হন ও পরে তিনি গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সংগঠনটির লক্ষ্য হলো সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা।


