আ’লীগের অফিস খোলায় জামায়াতের উদ্বেগ

ছবি : সংগৃহীত
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পিএম
বিভিন্নস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।
পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হয়নি
সরকারের ছাড় দেওয়ার মানসিকতাই আওয়ামী লীগের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে মন্তব্য করে বিবৃতিতে এহসানুল মাহবুব বলেছেন, নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কয়েক নেতা প্রকাশ্যে বলেছেন যে, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খুলে জয়বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া কিছু নয়। দেশ-জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব।


