রামিসা হত্যা ও ধর্ষণের বিচার চায় ন্যাশনাল ওলামা এলায়েন্স

ছবি : সংগৃহীত

আমিন মুনশি

২৩ মে ২০২৬, ০৯:১২ পিএম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং দেশে চলমান নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স, ঢাকা মহানগর দক্ষিণ। শনিবার (২৩ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাতীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। “রামিসা হত্যার বিচার চাই, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।


ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে : রেজাউল করিম

এ সময় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুফতি মাহমুদ হাসান ও সদস্য সচিব মুফতি শারাফাত শরীফ বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। খুন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ বাড়লেও অনেক ক্ষেত্রে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।


বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ, অপরাধ তদন্তে দীর্ঘসূত্রিতা বন্ধ এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক সহিংসতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা দেশে নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া ধর্মীয় মূল্যবোধ ও ইসলামি বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন বক্তব্য ও অপপ্রচার বন্ধের দাবি তোলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মুফতি ইনজিমামুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

ন্যাশনাল ওলামা এলায়েন্স
NCP