চলতি বছর কোন দেশে কত ঘণ্টা রোজা

ছবি : সংগৃহীত
২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ পিএম
প্রতি বছরের মতো এবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রজজান। এই পবিত্র মাসে মুসলিম ধর্মের অনুসারীরা দিনব্যাপী পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধির নানা আমল করে থাকেন।
মসজিদুল হারামে এবার তারাবি পড়াবেন যারা
আগামী ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভৌগলিক অবস্থান বিবেচনায় সব দেশে রোজার সময় এক রকম হয় না। বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে সারা বছর দিনের আলো তুলনামূলক স্থিতিশীল থাকে, অন্যদিকে উত্তর বা দক্ষিণে ঋতুগত তারতম্য বেশি দেখা যায়। জ্যোতির্বিদদের তথ্য মতে, এবার আরব বিশ্বে রোজার সময় ১২-১৩ ঘণ্টার মধ্যে হবে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো উত্তর গোলার্ধে অবস্থান করা দেশগুলোতে শীতের শেষ ও বসন্তের শুরু হওয়ায় এবার রমজানের প্রথম দিকে দিনের দৈর্ঘ্য কিছুটা কম থাকবে। মাস ক্রমশ এগোতে দিনের দৈর্ধ্য বাড়বে। অর্থাৎ রোজা থাকার সময় বাড়বে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানসহ উপসাগরীয় দেশগুলোতেও একই ধরনের চিত্র দেখা যাবে। শহরভেদে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কিছুটা ভিন্ন হলেও রোজার দৈর্ঘ্য সাধারণত ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যেই থাকবে।
ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু অঞ্চলে আরব বিশ্বের তুলনায় রোজার সময় কিছুটা বেশি হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রমজানের শুরুতে রোজার সময় হবে প্রায় সাড়ে ১২ ঘণ্টা। মার্চের শুরুতে তা ১৩ ঘণ্টা বা তার সামান্য বেশি হতে পারে।
অন্যদিকে সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল এবং ফিলিস্তিনে রোজার সময়সীমা একই রকম থাকবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
এছাড়া উত্তর আফ্রিকার দেশ যেমন মরক্কো, আলজেরিয়া এবং তিউনিসিয়াতে স্থানীয় সূর্যাস্তের সময়ের কারণে সামান্য পার্থক্য দেখা যেতে পারে। যদিও তা সামগ্রিক পরিসরের মধ্যেই থাকবে।


