৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

ছবি : সংগৃহীত
১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পিএম
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে কী করতে পারবেন, কী পারবেন না
এবারের ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারে বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।


