ঈদে পাওয়া যাবে না নতুন টাকা

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম
প্রতিবছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো পর্যাপ্ত পরিমাণ নতুন কাগজের নোট গ্রাহকদের মাঝে সরবরাহ করে। এসব নোট ঈদের সময় পরিবার-পরিজন বা শিশুদের ঈদ সালামি হিসেবে দেওয়া হয়। এটি বহুদিন ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাস বলে বিবেচিত।
পাচার হওয়া টাকা ফেরাতে করা হচ্ছে বিশেষ আইন
তবে বরাবরের মতো এ বছর আর নতুন টাকা পাওয়া যাবে না বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর বাজারে ছাড়া হবে না নতুন টাকা।
রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক জানায়, এবারের ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হবে না।


