১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
ভোক্তাপর্যায়ে বেড়েছে এলপি গ্যাসের মূল্য। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ থেকে কার্যকর হবে।
ফের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ
এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮।
অর্থাৎ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়ল।


