জেনে নিন হজের প্রধান ১০ সুন্নত

সংগ্রহীত

ইসলাম ডেস্ক

০৬ মে ২০২৬, ০৫:৫১ পিএম

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হজের পবিত্র সফর মুমিন মুসলমানের পরম পাওয়া। এই মহান ইবাদতকে মহানবী (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সম্পন্ন করার মাঝেই নিহিত রয়েছে প্রকৃত সফলতা। হজের ফরজ ও ওয়াজিব আমলগুলোর পাশাপাশি সুন্নত বিধানগুলোর প্রতি যত্নশীল হওয়া হাজিদের নৈতিক দায়িত্ব। সুন্নতের অনুসরণ হজের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেয় এবং ইবাদতকে নূরানি ও মধুময় করে তোলে।


দুই হজ এজেন্সিকে জরিমানা

হজ একটি দীর্ঘ ও পরিশ্রমসাধ্য ইবাদত। এর প্রতিটি পদক্ষেপে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের অনুসরণ করলে হজের আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। হজের প্রধান ১০টি সুন্নত নিচে সংক্ষেপে আলোচনা ১. তাওয়াফে কুদুম মক্কার বাইরে থেকে আগত ইফরাদ ও কিরান হজ পালনকারীদের জন্য মক্কায় পৌঁছে সর্বপ্রথম ‘তাওয়াফে কুদুম’ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। 

২. রমল করা : হজের তাওয়াফের প্রথম তিন চক্করে পুরুষদের জন্য বীরদর্পে কাঁধ হেলিয়ে দ্রুত পদক্ষেপে চলা বা ‘রমল’ করা সুন্নত। 

৩. নির্ধারিত খুতবা শোনা : হজের সময় তিনটি স্থানে (৭ জিলহজ হারাম শরিফে, ৯ জিলহজ আরাফার মসজিদে নামিরাতে এবং ১১ জিলহজ মিনাতে) খুতবা শোনা সুন্নত।
৪. মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ ও রাত যাপন ৮ জিলহজ মিনায় জোহর থেকে ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাত যাপন করা। ৫. আরাফাতের দিকে রওনা : ৯ জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করা।৬. আরাফায় অবস্থানের পূর্বে গোসল ৯ জিলহজ জোহরের পূর্বে গোসল করা সুন্নত।

৭. সূর্যাস্তের পর আরাফা ত্যাগ : ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করে অতঃপর মুজদালিফার দিকে রওনা হওয়া।৮. মুজদালিফায় রাত যাপন আরাফা থেকে ফেরার পথে মুজদালিফায় রাত কাটানো।
৯. মিনাতে রাত যাপন : ১০, ১১ ও ১২ জিলহজ রাতগুলো মিনাতে অতিবাহিত করা। 

১০. হাজরে আসওয়াদে চুমু তাওয়াফের সময় হাজরে আসওয়াদে চুমু দেওয়া বা হাত দিয়ে ইশারা করা।

শরয়ি বিধান অনুযায়ী, সুন্নত ছুটে গেলে হজ বাতিল হয় না ঠিকই, তবে জেনে-বুঝে সুন্নত ত্যাগ করা মাকরুহ এবং সওয়াব কমানোর কারণ হতে পারে। তাই হজের প্রতিটি কার্যাবলিতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করা হাজিদের একান্ত কর্তব্য

হজের সুন্নতসমূহ
হজের ১০টি সুন্নত
হজের ইবাদত বিধান