রিটার্ন জমা না দিলে বাড়বে ঝামেলা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

কর ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী অর্থবছরের বাজেটে প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফা থেকে কাটা অতিরিক্ত কর ফেরত পেতে হলে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক হবে। পাশাপাশি শহর এলাকায় জমি ও ফ্ল্যাটের নামজারি, বণ্টন বা মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে।


বাজেটের সব তথ্য থাকবে উন্মুক্ত

নতুন প্রস্তাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইলেও রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হবে। অন্যদিকে বিনিয়োগে কর রেয়াতের সুবিধা কমানো হয়েছে। তবে করদাতাদের জন্য সুখবর হলো, আগামী বছর থেকে সারা বছর রিটার্ন জমা দেওয়া যাবে এবং নির্ধারিত সময়ের আগেই রিটার্ন দিলে কর ছাড় পাওয়া যাবে।


বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগের মূল লক্ষ্য করজাল সম্প্রসারণ, সম্পদ ও আয়ের তথ্যভাণ্ডার তৈরি এবং কর ফাঁকি কমানো। তবে এর ফলে মধ্যবিত্ত ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের ওপর নতুন প্রশাসনিক চাপও সৃষ্টি হতে পারে।

বর্তমানে প্রায় ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা পেতে রিটার্নের প্রমাণপত্র প্রয়োজন হয়। নতুন নিয়ম কার্যকর হলে রিটার্ন কেবল কর প্রদানের দলিল নয়, বরং নাগরিকের আর্থিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হবে।