বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে জানানো যাবে অভিযোগ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

স্বাভাবিকের তুলনায় জুন মাসে বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগে গ্রাহকদের হটলাইনে যোগাযোগের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।


স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের ৪ কারখানা

সোমবার (২৯ জুন) রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সূত্র থেকে জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক হয়রানি কমাতে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে অতিরিক্ত বিল পাওয়া গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি অথবা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।