আয়কর রিটার্ন আগে জমা দিলে পাবেন বিশেষ ছাড়

ছবি : সংগৃহীত
০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
২০২৬-২৭ অর্থবছরে যারা প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন, তাদের ন্যূনতম কর দিতে হবে মাত্র ১ হাজার টাকা। আর আগের করদাতাদের জন্য ন্যূনতম কর ৫ হাজার টাকা বহাল থাকছে। এবার শুধু এটুকুই নয়, রিটার্ন জমা দেওয়ার নিয়মেও এসেছে বড় পরিবর্তন। এখন থেকে সারা বছরই অনলাইনে রিটার্ন দেওয়া যাবে।
ডিজিটাল ব্যাংক খুলতে লাগবে ৩০০ কোটি টাকা
তবে সবচেয়ে বেশি সুবিধা পাবেন যারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেবেন। এ সময় রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় মিলবে।
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দিলে অতিরিক্ত কোনো ছাড় বা জরিমানা থাকবে না। কিন্তু জানুয়ারি থেকে মার্চে রিটার্ন দিলে অতিরিক্ত ২ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা, আর এপ্রিল থেকে জুনে দিলে ৫ শতাংশ বা ন্যূনতম ৫ হাজার টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে।
এদিকে নতুন অর্থবছরে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।
এনবিআরের আশা, নতুন এই সুবিধাগুলো আরও বেশি মানুষকে কর ব্যবস্থায় যুক্ত করবে এবং নির্ধারিত সময়ের আগেই রিটার্ন জমা দিতে উৎসাহিত করবে।


