নতুন চুক্তিতে নেই সাকিব আল হাসানের নাম। এছাড়া শুধুমাত্র জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন রিয়াদ। চলতি বছরের মার্চ থেকে তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না।

গত ৫ মার্চ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকে বিদায় জানানো মুশফিক এখন খেলবেন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে। বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে তাকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে শুধুমাত্র জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জন্য। মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে বেতন পাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

আরও পড়ুন সাকিবের মামলা নিষ্পত্তি চেয়ে বিসিবির চিঠি

পাঁচ ক্যাটাগরিতে ২২জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে বিসিবি। সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরি আছেন শুধুমাত্র তাসকিন আহমেদ। সবচেয়ে বেশি ১০ লাখ টাকা বেতন পাবেন তিনি। এ ক্যাটাগরিতে থাকা নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের বেতন ৮ লাখ টাকা করে।

বি ক্যাটাগরিতে বিসিবি বেতন নির্ধারণ করেছে ৬ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন- মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মাহেদি।দুই লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।