জরুরি বৈঠক করতে পাকিস্তানে বিসিবি সভাপতি

ছবি : সংগৃহীত
০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পিএম
আইসিসি-পিসিবির সঙ্গে জরুরি বৈঠক করতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে আলোচনা হবে সাম্প্রতিক ঘটে যাওয়অ বিভিন্ন ইস্যু নিয়ে। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
সিলেটে বাংলাদেশের সিরিজ জয়
ধারণা করা হচ্ছে, আইসিসি-পিসিবির সঙ্গে বৈঠকে আলোচনার সিদ্ধান্তগুলো বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আলোচনা শেষে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতেই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। আইসিসিকে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বাংলাদেশের অনুরোধ আমলে নেয়নি তারা।
এদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।


