বিশ্বকাপে পেলেকে টপকে এমবাপ্পে, সামনে শুধু মেসি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম

নরওয়ের বিপক্ষে ম্যাচে নিজে কোনো গোল পাননি কিলিয়ান এমবাপ্পে। তবে সতীর্থ উসমান দেম্বেলেকে দিয়ে দুটি গোল করিয়ে (অ্যাসিস্ট) বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক ইতিহাস গড়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। বিশ্বমঞ্চে সরাসরি গোলে অবদানের তালিকায় কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি।


বিপিএলে রংপুরের প্রথম পরাজয়

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মোট ২০টি সরাসরি গোলে অবদান রাখলেন এমবাপ্পে। এর মধ্যে তার নিজের গোল ১৬টি এবং অ্যাসিস্ট ৪টি। এই অবিশ্বাস্য কীর্তির মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখালেন। এই তালিকায় তার ওপরে আছেন কেবল ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি।


বিশ্বকাপের সর্বকালের গোল অবদানের তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার লিওনেল মেসির অবদান ২৭টি গোলে (১৮ গোল ও ৯ অ্যাসিস্ট)। ২০টি গোল অবদান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন এমবাপ্পে (১৬ গোল ও ৪ অ্যাসিস্ট)। এদিকে ১৯টি করে গোল অবদান নিয়ে যৌথভাবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে রয়েছেন ফুটবল সম্রাট পেলে (১২ গোল ও ৭ অ্যাসিস্ট), জার্মানির গার্ড মুলার (১৪ গোল ও ৫ অ্যাসিস্ট), ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫ গোল ও ৪ অ্যাসিস্ট) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজে (১৬ গোল ও ৩ অ্যাসিস্ট)।

এমবাপ্পে শুধু ইতিহাসের পাতায় নাম লেখানোই নয়, এবারের বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন বেশ শক্ত অবস্থানে। চার গোল নিয়ে তিনি পাঁচ গোল করা মেসির ঠিক পেছনেই অবস্থান করছেন। নরওয়ের এরলিং হালান্ডও চার গোল নিয়ে লড়াইয়ে টিকে আছেন, যদিও আজকের ম্যাচে তিনি বেঞ্চেই বসা ছিলেন। টুর্নামেন্টের বাকি অংশে মেসি ও এমবাপ্পের এই দ্বৈরথ ফুটবলপ্রেমীদের আরও রোমাঞ্চ জোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।