বিশ্বকাপ ফুটবল এলেই মাঠের লড়াইয়ের পাশাপাশি শুরু হয় বিশ্বাস, আচার আর প্রার্থনার লড়াই। বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকেরা নিজেদের প্রিয় দলের জয়ের আশায় নানা ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আচার পালন করছেন।

২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে বিশেষ প্রার্থনা ও আচার-অনুষ্ঠানের ভূমিকা ছিল বলে বিশ্বাস করেন অনেক সমর্থক। তাদের একজন ডালিয়া ওয়াকার, যিনি এবারও নীল-সাদা মোমবাতি জ্বালিয়ে আর্জেন্টিনার জন্য ইতিবাচক শক্তি পাঠানোর কথা জানিয়েছেন। অন্যদিকে আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশে এখনও তাবিজ, ঐতিহ্যবাহী আচার ও আধ্যাত্মিক বিশ্বাস ফুটবল সংস্কৃতির অংশ।

আরও পড়ুন শ্রীলংকার কাছে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

সম্প্রতি নাইজেরিয়ার কোচ এরিক শেল অভিযোগ করেন, প্রতিপক্ষ কঙ্গো তার দলের বিরুদ্ধে ভুডু বা কালো জাদু ব্যবহার করেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কঙ্গোর সাবেক কোচ। তবে অনেক দেশই জাদুটোনার বদলে ধর্মীয় প্রার্থনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের জন্য খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় নেতাদের নিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে।

বিশ্লেষকদের মতে, এসব বিশ্বাসের বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সমর্থকদের কাছে এগুলো দলকে ঘিরে আশা, আত্মবিশ্বাস ও আবেগ প্রকাশেরই একটি অংশ।