দেশের তিন ট্রেনে ফ্রি ওয়াইফাই চালু

ছবি : সংগৃহীত
১৪ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম
বাংলাদেশ রেলওয়ে এবার চলন্ত ট্রেনে সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির স্যাটেলাইট ভিত্তিক ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে। শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের তিনটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া শুরু হয়।
আসছে স্টারলিংকের ইন্টারনেট
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায় ইলন মাস্কের স্পেস-এক্স কোম্পানির স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা প্রদান করা হচ্ছে।
প্রাথমিকভাবে যাত্রীরা তিনটি ট্রেনে এই সুবিধা পাচ্ছেন: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।
রেলওয়ে কর্মকর্তারা জানান, দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের চাহিদা পূরণেই এই সেবা চালু করা হয়েছে। স্টারলিংক স্যাটেলাইট সরাসরি সিগন্যাল পাঠানোর কারণে জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধীরে ধীরে দেশের অন্যান্য জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও এই ওয়াইফাই সুবিধা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে যাত্রীরা ট্রেনে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস এবং অফিসের কাজ সহজে করতে পারবেন।


