দ্রুত মনিটাইজেশন পেতে ১২ উপায়

ছবি : সংগৃহীত
২১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
ফেসবুকে নতুনভাবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করতে আগ্রহ বাড়লেও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকে মাঝপথে থেমে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ফেসবুকে সফল হতে হলে শুরুতেই কিছু মৌলিক নিয়ম জানা এবং তা নিয়মিতভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাঁদের দুই দিক দেখতে দুই রকম কেন
নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিচে তুলে ধরা হলো ১২টি গুরুত্বপূর্ণ নিয়ম, যা অনুসরণ করলে ফেসবুক জগতে টিকে থাকা ও এগিয়ে যাওয়া সহজ হবে।
প্রোফাইল নয়, পেজে কাজ শুরু করুন: নতুনদের জন্য ফেসবুক পেজ সবচেয়ে কার্যকর। কারণ, পেজের রিচ ও গ্রোথ তুলনামূলক বেশি হয়। মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত পেজেই চোখ রাখা উচিত।
ইমেজ ও টেক্সট পোস্ট পেজে দিন: ছবি, লেখা বা তথ্যভিত্তিক পোস্ট অবশ্যই পেজে প্রকাশ করতে হবে। এতে অডিয়েন্স দ্রুত তৈরি হয়।
অরিজিনাল ছবি ব্যবহার বাধ্যতামূলক: নিজের মোবাইল ফোনে তোলা ছবি ব্যবহার করা নিরাপদ। অন্যের ছবি ব্যবহার করলে কপিরাইট সমস্যায় পড়তে পারেন।
সপ্তাহে দুই থেকে তিনটি ছবি যথেষ্ট: নতুন অবস্থায় ছবি বেশি কাজ করে না। সপ্তাহে দুই থেকে তিনটি ছবি দিলেই যথেষ্ট।
টেক্সট পোস্টের সঠিক সংজ্ঞা বুঝুন: শুধু লেখা দিলে সেটি টেক্সট পোস্ট। ছবি যুক্ত হলে সেটি ইমেজ পোস্ট হিসেবে গণ্য হয়।
প্রতিদিন অন্তত একটি রিলস দিন: গ্যাপ দেওয়া যাবে না। প্রতিদিন একটি করে রিলস আপলোড করাই সবচেয়ে কার্যকর কৌশল।
কখন পোস্ট করার সময়: সন্ধ্যা কিংবা রাতে রিলস পোস্ট করুন। এই সময় রিলসের রিচ তুলনামূলক বেশি হয়।
যেসব ভিডিও এড়িয়ে চলবেন: যেসব ভিডিওতে রাইট ম্যানেজার বা ভেরিফায়েড আইডির সুরক্ষা আছে, সেগুলো ব্যবহার করলে কপিরাইট ক্লেইম আসতে পারে।
রিমিক্স অপশন বুঝে ব্যবহার করুন: রিমিক্স অপশন চালু থাকলেও রাইট ম্যানেজার থাকলে আয় মূল কনটেন্ট মালিকের কাছে চলে যেতে পারে।
লং ভিডিও সপ্তাহে এক থেকে দুটি যথেষ্ট: শুরুতে একটি লং ভিডিও দিয়েই অভ্যস্ত হওয়া ভালো। পরে সক্ষমতা বাড়লে সংখ্যা বাড়ানো যেতে পারে।
যেকোনো সহজ এডিটিং অ্যাপ ব্যবহার করুন: কাইনমাস্টার, ফিলিমোরা, ক্যাপকাট, ইনশট—যেকোনো একটি অ্যাপে দক্ষ হলেই যথেষ্ট। অ্যাপ নয়, দক্ষতাই মুখ্য।
ফলো, লাইক, কমেন্ট পেজ থেকেই করুন: এনগেজমেন্ট বাড়াতে সব ধরনের ইন্টারঅ্যাকশন অবশ্যই পেজ থেকে করতে হবে; প্রোফাইল থেকে নয়।
বিশেষজ্ঞদের পরামর্শ
নতুন কনটেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ও ধারাবাহিকতা। নিয়মিত কনটেন্ট দেওয়া, গ্যাপ না রাখা এবং ফেসবুকের নীতিমালা মেনে চললেই ধীরে ধীরে গ্রোথ আসবে।
ফেসবুকে কনটেন্ট ক্রিয়েশন কোনো রাতারাতি সফলতার গল্প নয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। সঠিক নিয়ম জানলে, ভুল এড়িয়ে চললে এবং নিয়মিত পরিশ্রম করলে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক হতে পারে সম্ভাবনার বড় প্ল্যাটফর্ম।

