খামেনির মৃত্যু, ৪০ দিনের শোক

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০২:২০ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। ইরানের ফার্স নিউজ জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিহত হন খামেনি।
ইউক্রেনকে ১০০ রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, খামেনি তার নির্দিষ্ট দায়িত্ব পালন করছিলেন। হামলার সময় তিনি তার অফিসে ছিলেন বলেও জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
শনিবার সকালে এই কাপুরুষোচিত হামলা চালানো হয় বলেও জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় খামেনির মেয়ে, জামাতা, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন।


