সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চল থেকে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা একাধিক বিকট শব্দ শোনার পাশাপাশি আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।


ভারতের ১২ ড্রোন ধ্বংস করার দাবি পাকিস্তানের

বার্তা সংস্থা এএফপি পূর্ব রিয়াদের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। একই সঙ্গে ধোঁয়ার কুণ্ডলীও দেখতে পান অনেকে।


সংবাদ সংস্থাটির নিজস্ব সংবাদদাতারাও ওই বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। (সূত্র : আল-জাজিরা)